গাজীপুরে আরও ৪৩ জন করোনায় আক্রান্ত

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৭৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন।

সূত্রে জানা যায়, জেলার গাজীপুর সদর উপজেলায় ৩৩ জন, কালিয়াকৈর উপজেলায় ১০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন অফিসের সূত্রে জানা যায়, গাজীপুরের ৫টি উপজেলার মধ্যে গাজীপুর সদর উপজেলায় সর্বাধিক সংখ্যক আক্রান্ত হয়েছেন। এ উপজেলায় আক্রান্ত হয়েছে ৪৫১ জন। অন্য উপজেলার আক্রান্তদের মধ্যে কালীগঞ্জে ১১১ জন, কাপাসিয়ায় ৮৩ জন, কালিয়াকৈরে ৮০ জন ও শ্রীপুর উপজেলার ৩৬ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে ২২২ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর