ভারতে একদিনেই করোনায় আক্রান্ত সাড়ে ৬ হাজার, মৃত্যু ১৩৭

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৬ হাজার ৬৫৪ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর একদিনে মৃত্যু হয়েছে ১৩৭ জনের। দেশটিতে প্রতিদিন বেড়েই চলছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

শনিবার (২৩ মে) শনিবার বিশ্ব ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১,২৫,১০১ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৭২৬ জনের। আর সুস্থ হয়েছেন বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৮২৪ জন।

আজ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৬৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এছাড়াও দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৭ জন। শুক্রবার বৃদ্ধির সংখ্যাটা ছিল ৬ হাজার ৮৮।

গত চারদিনে দেশটিতে ২৫ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। লকডাউনের চতুর্থ পর্ব শুরু হওয়ার পর দেশটির বেশকিছু জায়গায় চলাচলে শিথিলতা আনায় করোনা আক্রান্ত বাড়ছে বলে শঙ্কা করা হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর