বিশ্বে একদিনে করোনা থেকে সুস্থ ৭৮ হাজারের বেশি

বিশ্বে মাহামারি করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৭৮ হাজারের বেশি করোনা রোগী। শুক্রবার একদিনেই বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৭১৬ জন। মারা গেছে ৫ হাজার ২৫২ জন। করোনা নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৩ মে) সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৪০ হাজার ৪ জনে এবং আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৪ হাজার একজন। অপরদিকে ২১ লাখ ৫৮ হাজার ৫৬৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আক্রান্ত ও মৃত্যুর হিসেবে সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪৫ হাজার ৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৬৪৭ জনের। সুস্থ হয়েছেন ৪ লাখ ৩ হাজার ২০১ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৩৮২ জন। মৃত্যু হয়েছে ২১ হাজার ১১৬ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৪৪৮ জন। মৃত্যু হয়েছে ৩২৪৯ জনের। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৯০৪ জন এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬২৮ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর