মাগুরার শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস আব্দুল কুদ্দুস স্যারের স্মরণে দোয়ার অনুষ্ঠান ও ইফতার বিতরণ করা হয়েছে।
এসএসসি ২০০২ ব্যাচের উদ্যেগে শুক্রবার বাদ আছর শ্রীপুর ডিগ্রি কলেজ মসজিদে এই দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠান শেষে শ্রীপুর বটতলা মোড়ে শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক বি এম সাইফুজ্জামান স্বপন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:সাজ্জাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলিনূর মোল্যা, উপজেলা যুবলীগ নেতা বাবুল রেজা, ওয়াহিদুজ্জামান সবুজ প্রমুখ।
বার্তা বাজার/পি.বি