বিশ্বনাথে আরও ৬ পুলিশের করোনা শনাক্ত

প্রাণঘাতী করোনাভইরাসে সিলেটের বিশ্বনাথে সবচেয়ে বেশী আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন থানা পুলিশের ২০ সদস্য। এ নিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬ জনে।

শুক্রবার (২২ মে) রাতে সিলেট ওসমানী মেডিকেল থেকে প্রাপ্ত রিপোর্টে আরও ৬ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন এসআই, দু’জন এএসআই, এক পিএসআই ও কনস্টেবল। আর উপজেলায় মোট শনাক্ত হলেন ৩১ জন করোনা রোগী।

এ তথ্য নিশ্চিত করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী জানান, গত ২০ মে তাদের নমুনা প্রেরণ করা হয়েছিল। শুক্রবার রাতে পাওয়া রিপোর্টে ওই ৬ জনের করোনা পজেটিভ এসেছে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর