সরকারি ১৪৩ বস্তা চাল পাচারের সময় ডিলারসহ আটক ২

মরণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৪৩ বস্তা চাল পাচারের সময় ডিলার জিল্লুর রহমান ও নসিমন চালক শিপন মিয়াকে (৩৯) আটক করেছে পুলিশ। আটক জিল্লুর রহমান শালমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে উপজেলার শালমারা ইউনিয়নের শালমারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের শালমারা এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৪৩ বস্তা চালসহ নছিমন চালককে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলারের গোডাউনে চালের হিসেবের গরমিল পান। পরে আটক নসিমন চালকের স্বীকারোক্তি মোতাবেক ডিলার জিল্লুর রহমানকেও আটক করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন বলেন, এ ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে। জিল্লুর রহমানেরর ডিলারশিপ বাতিলসহ সব ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর