ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে

সুপার সাইক্লোন আম্ফানের প্রভাব প্রায়ই কেটে গেছে। আবহাওয়া আবার তার স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে। এ অবস্থায় ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (২৩ মে) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে তাপমাত্রা বাড়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে তারা জানিয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে দেশের সমুদ্রবন্দর, নদীবন্দরে কোনো সতর্কবার্তা নেই। দুপুর ১টা পর্যন্ত কোথাও ঝড়-বৃষ্টি বয়ে যাওয়ারও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর