করোনায় রাশিয়াকে টপকে দ্বিতীয় স্থানে ব্রাজিল

মহামারি করোনাভাইরাস মৃত্যুপুরী হচ্ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। শুক্রবার দেশটিতে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৬৯ জন। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ১১৬ জনের। ব্রাজিলে মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১১৬ জনের।

শনিবার (২৩ মে) সকাল পৌনে ৯টা পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩২ হাজার ৩৮২ জন। এর মধ্য দিয়ে রাশিয়াকে পেছনে ফেলে মোট আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আমেরিকার দেশটি।

তাদের সামনে রয়েছে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে শুক্রবার এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৪৫ হাজার ৯৪ জন। মৃতের সংখ্যা ৯৭ হাজার ৬৪৭।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৩ হাজার ৯৯২ জন। মৃতের সংখ্যা ৩ রাখ ৪০ হাজার ৩ জন। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২১ লাখ ৫৮ হাজার ৫৬২ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর