করোনায় এস আলম গ্রুপের পরিচালকের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামভিত্তিক দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোরশেদুল আলমের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) রাত ১০টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মোরশেদুল আলম এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদের ভাই।

মোরশেদ আলম বেসরকারি এনআরবি গ্লোবাল ব্যাংকের একজন পরিচালক ছিলেন। তিনি ছিলেন এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেমন ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান। গত সপ্তাহে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাইসহ তার পরিবারের মোট ৬ সদস্য করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হন।

এ বিষয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, শুক্রবার সারাদিন তার শারীরিক অবস্থা ভালো থাকলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার একদফা কার্ডিয়াক এরেস্ট হয়।

এরপর রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মোরশেদুল আলমের বয়স হয়েছিল ৬৬ বছর। তার ৩ ছেলে। বর্তমানে সুগন্ধা আবাসিক এলাকায় তাদের বাড়িটি লকডাউন অবস্থায় আছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর