পাকুন্দিয়ায় সাবেক সেনা কর্মকর্তার উপহার সামগ্রী বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর (অবঃ) ব্রিগেডিয়ার জেনারেল পাইলট আব্দুল্লাহ আল-আজহার (এন ডিসি, পি এস সি) এর উদ্যোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই শতাধিক গরিব ও দুস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার তারাকান্দি গ্রামে ব্রিগেডিয়ার জেনারেল পাইলট আব্দুল্লাহ আল -আজহারের পক্ষে ১৪০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করেন ৪নং ওয়ার্ডের সমাজ সেবক বোরহান উদ্দিন।

এসময় বীর মুক্তিযোদ্ধা ও জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক আবু তাহের, ভিপি হাকিম, আমিনুল ইসলাম, বাবুল মৌলানা,সৈকত হোসেনসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

ছবি : বার্তা বাজার

এর আগে ব্রিগেডিয়ার জেনারেল পাইলট আব্দুল্লাহ আল-আজহারের পক্ষে পাকুন্দিয়া বড়বাড়ি এলাকায় মাফুজুর রহমানের মাধ্যমে তিনি ৭২ প্যাকেট উপহারসামগ্রী বিতরণ করেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর