২৫০ পরিবারকে তেতুঁলঝোড়া ইউনিয়ন কালচারাল ক্লাবের ‘ঈদ উপহার’

করোনা পরিস্থিতিতে সারাদেশে চলমান লকডাউনের কারণে কর্মহীন অসংখ্য মানুষ। ঢাকার সাভার উপজেলায়ও একই অবস্থা। এই সঙ্কটময় সময়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সকল জনপ্রতিনিধির পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠনও।

এরকম একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তেতুঁলঝোড়া ইউনিয়ন কালচারাল ক্লাব’। শুক্রবার (২২ মে) এই ক্লাবের উদ্যোগে গরিব, অসহায় ও হতদরিদ্র ২৫০ পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে।

এই ‘ঈদ উপহার’ বিতরণের সময় উপস্থিত ছিলেন তেতুঁলঝোড়া ইউনিয়ন কালচারাল ক্লাবের সভাপতি ও তেতুঁলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শামীম হোসেন সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

ছবি : বার্তা বাজার

বার্তা বাজারকে ক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন জানান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর এর সার্বিক সহযোগিতায় তেতুঁলঝোড়া ইউনিয়ন কালচারাল ক্লাব করোনা পরিস্থিতিতে দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আজ (শুক্রবার)
তেতুঁলঝোড়া ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড তথা যাদুরচর, জয়নাবাড়ি, হেমায়েতপুর, ঝাউচর, শ্যামপুর, ফুলবাড়িয়া ইত্যাদি এলাকায় ২৫০ পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ পৌঁছে দিয়েছি।

করোনা পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর