কর্মহীনদের অর্থ বিতরণ করেই চলেছেন সাভার পৌরমেয়র!

করোনা পরিস্থিতির কারণে কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে নিজের ব্যক্তিগত তহবিল থেকে সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছেন পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ মে) পৌরসভার ৩ নং এবং ৭নং ওয়ার্ডে করোনায় কর্মহীন পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে অর্থ প্রদান করেন।

পৌরসভার ৩নং ওয়ার্ডে অর্থ প্রদানের সময় এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মেয়রপুত্র ফারুক হাসান তুহিন, স্থানীয় কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা, আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ সহ অন্যান্য নেতাকর্মীরা।

এছাড়াও পৌরসভার ৭নং ওয়ার্ডে করোনায় কর্মহীন ৪০০ পরিবারের মাঝেও নিজস্ব তহবিল থেকে অর্থ প্রদান করেন পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, স্থানীয় কাউন্সিলর হাজী আব্বাস আলী, আওয়ামী লীগ নেতা মো: নাসির সরকার, মো: ফজল হোসেন, হান্নান মিয়া, মো: সেলিম রেজা এবং যুবলীগ নেতা মো: আব্দুর রব প্রমুখ সহ সাভার পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

ছবি : বার্তা বাজার

সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডে ঈদ উপহার হিসেবে সাভার পৌরসভার মেয়র সাহেবের পক্ষ থেকে ৪০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ, উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী সভাপতি সাধারণ সম্পাদক সহ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, করোনার কারণে সাভার পৌরসভার কর্মহীন, অসহায় ও দরিদ্র ৪০০০ পরিবারের মাঝে পৌর মেয়রের নিজ তহবিল থেকে ২০ লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরেই তাঁর এই নগদ অর্থ বিতরণ অব্যাহত রয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর