করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন আরও এক সাংবাদিক

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন জ্যেষ্ঠ সাংবাদিক সুমন মাহমুদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ।

শুক্রবার(২২ মে) বিকাল ৪টা ১০ মিনিটে পুরান ঢাকার গেন্ডারিয়ায় আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সুমন মাহমুদ দীর্ঘদিন ভোরের কাগজের বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ইমরান রহমান জানান, ভোরের কাগজের সাবেক এই সিনিয়র সাংবাদিকের করোনায় মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত নয়। তার করোনা উপসর্গ ছিল। তিনি দুইবার টেস্ট করান। দুই বারই ফলাফল নেগেটিভ আসে। পরে শ্বাসকষ্ট ও করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর