সোহানা জেসমিনের ১৩০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

ঢাকার ধামরাইয়ে ঈদ উপলক্ষে উপহার বিতরন চলমান রেখেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা। এরই ধারাবাহিকতায় নিজের ব্যক্তিগত অর্থায়নে শুক্রবার (২২ মে) সারা দিন ধামরাই উপজেলার পৌরসভা, কুশুরা ও চৌহাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ১৩ শতাধিক গরীব, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরন করেন তিনি।বিতরণকৃত এসব সামগ্রীর মধ্যে ছিলো পোলাও’র চাল, মুরগি, ডাল, সেমাই, চিনি, আলু, পেয়াজ, আটা, শাড়ী, লুঙ্গী এবং নগদ অর্থ।

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও ঢাকা – ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি’র তত্ত্বাবধানে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান এবং নারী উন্নয়ন ফোরাম ঢাকা বিভাগের সভাপতি এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা তাঁর ব্যক্তিগত তহবিল থেকে গরীব, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে বেশ কিছুদিন ধরে ‘ঈদ উপহার’ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে চলেছেন।

এব্যাপারে গণমাধ্যমকে এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ঘরবন্দি কোনো গরীব অসহায় মানুষ খাদ্যের অভাবে যেন কষ্ট না পায় ও ঈদ আনন্দ যেন পরিবারের সাথে থেকে করতে পারে, সেই লক্ষ্যেই নিজে উপস্থিত থেকে সকলের বাড়ি বাড়ি গিয়ে এসব ‘ঈদ উপহার ‘ পৌঁছে দিয়েছেন।

এসময় তিনি আরও জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি এই কাজ করে যাচ্ছেন এবং এই ঈদ উপহার সামগ্রী বিতরণের কাজ পৌর সভাসহ উপজেলার বিভিন্ন গ্রামে চলমান থাকবে।

ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় এ্যাডভোকেট সোহানা জেসমিনের সাথে আরও উপস্থিত ছিলেন- আলহাজ্ব লায়ন শহীদ মহসীন মুজিব, শাহিনুর রহমান রিপন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ মুকুল, ডাঃ আলমগীর কবীর, চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন খান মিন্টু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শিকদার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার শহীদুল্লাহ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান, ধামরাই উপজেলা দুদকের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন লাবু, শিক্ষক মন্ডলী, ছাত্রীবৃন্দ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতানেত্রী বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগন সহ ১০০জন স্বেচ্ছাসেবক।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর