ফেনীতে ডুসাফের উদ্যােগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

করোনা ভাইরাস মহামারীতে থমকে আছে পুরো বিশ্ব। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও।করোনার এই দুর্যোগকালীন সময়ে ফেনীতে পথচারী, অসহায়, দুঃস্থ ১০০জন মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়শন অব ফেনী(ডুসাফ)।

শুক্রবার (২২ মে) ফেনীর ট্রাংক রোডে ডুসাফের সদস্যরা এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।এ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন বিশিষ্ট ব্যাংকার জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু।

উল্লেখ্য দেশে করোনা ভাইরাসের সংক্রমণের শুরুতেই ঢাবিতে অধ্যয়নরত ফেনীর অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য ফান্ড গঠন করে ডুসাফের পক্ষ থেকে উপাহার সামগ্রীও পাঠানো হয়।

এ ব্যাপারে ডুসাফের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বলেন, সব সময়ের মতো করোনার এই সংকটকালীন সময়ে ঢাবিতে অধ্যয়নরত ফেনীর অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে ডুসাফ।মানুষের জন্য দায়বদ্ধতার জায়গা রয়েছে আর সেই দায়বদ্ধতা থেকেই আজ ফেনীতে অসহায়,দুঃস্থ ১০০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি আমরা।এ কার্যক্রমে সার্বিকভাবে সহায়তার জন্য বিশিষ্ট ব্যাংকার জালাল উদ্দীন চৌধুরী পাপ্পু ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ আগামীতেও মানবিক কার্যক্রমে ডুসাফের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর