বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে জিসান রহমান নামের ১৩ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২মে) দুপুরে উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। জিসান একই গ্রামের হাবিবুর রহমানের শিশুপুত্র।

জানা গেছে, সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফানের ফলে সৃষ্ট বৃষ্টিতে বাড়ির পাশে জলাবদ্ধতা তৈরী হয়। শুক্রবার দুপুরে জিসানকে উঠানে বসিয়ে তার মা কাজ করছিল। একপর্যায়ে শিশুটি হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের জমে থাকা পানির মধ্যে পড়ে যায়। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর