করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ফলে সৃষ্ট সঙ্কটে, মানুষ গৃহবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। কর্ম না থাকার ফলে অর্থিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষে মানুষের জন্য কাজ করে যাচ্ছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ নেতা লুৎফর হায়দার লেলিন।
বিপর্যস্ত মানুষের পাশে অতীতের ন্যায় এবারও পাশে দাঁড়িয়েছে লুৎফর হায়দার লেলিন। ঈদ উপলক্ষে প্রায় ৩০০ হতদরিদ্র পরিবার কে ত্রাণ বিতরণ করেছেন তিনি। এ নিয়ে তৃতীয় বারের মতো নিজ তহবিল থেকে ত্রাণ বিতরণ করেছেন।
বিশিষ্ট এ সমাজসেবক স্থানীয় মানুষের বিপদে-আপদে সবসময়ই মানুষের জন্য কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগণ তার ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, লুৎফর হায়দার লেলিন এর বড় ভাই জসিম উদ্দিন হায়দার প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক কর্মরত রয়েছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস