সাভার ও ধামরাইয়ের সর্বশেষ করোনা পরিস্থিতি

ঢাকার সাভারে নতুন করে ৪১ জন করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় এই উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৫৫ জনে! শুক্রবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে বিষয়টি জানা যায়।

এব্যাপারে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্টোল) ডা. ফেরদৌসী আক্তার জানান, গত বুধবার (২০ মে) মোট ১১৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো, রিপোর্টে তার ভিতর মোট ৪১জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আর গতকাল (বৃহস্পতিবার) মোট ৫৩ জনের নমুনা সংগ্রহ করে বিএলআরআই এর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত সেই রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছেনি।

তিনি আরও জানান, এ পর্যন্ত সাভারে মোট মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৩৭৮ জনের। এদের ভিতর আক্রান্ত হয়েছেন মোট ২৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন এবং আক্রান্তদের ভিতর মারা গেছেন মোট ৪ জন। হোম আইসোলেশনে রয়েছেন মোট ৯২ জন এবং বাকি সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানান, শুক্রবার (২২ মে) দুপুর ২টা পর্যন্ত ধামরাইয়ে মোট নমুনা সংগ্রহ হয়েছে ৭৪৩ জনের। এদের ভিতর
এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন মোট ৪০ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ধামরাইয়ে নতুন আক্রান্ত হয়েছেন মোট ৪ জন। এরা উপজেলার ভালুম, কালামপুর ও ইসলামপুরের বাসিন্দা। মোট ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এখনও পর্যন্ত ধামরাই উপজেলায় আক্রান্তদের কেউ মারা যাননি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর