সরকারি নির্দেশ অমান্য করে লকডাউন চলাকালীন মানিকগঞ্জের সিঙ্গাইরে ৪ জন কাপড় ব্যবসায়ী, ১ জন মিষ্টি বিক্রেতা ও ১ পরিবহন চালককে বিভিন্ন পরিমাণে অর্থদন্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২২ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা সিংগাইর বাস স্ট্যান্ড হতে জামশা বাজার পর্যন্ত লকডাউনের পক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ৬ জনকে এ অর্থদন্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে গণজমায়েত করায় জামসা ২ জন কাপড় ব্যবসায়ীকে ও ১ জন মিষ্টি বিক্রেতাকে ৪ হাজার টাকা করে, গোলাইডাঙ্গা বাজারে ব্যবসায়ীদের দোকান বন্ধ ও সতর্ক করা হয়। চারিগ্রাম বাজারে ১ কাপড় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা, গোবিন্দল ১ কাপড় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও একজন পরিবহন চালককে ৫ শত টাকা অর্থদন্ড আরোপ ও নগদ আদায় করেন।
সহকারী কমিশনার(ভূমি) মেহের নিগার সুলতানা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস