অস্ট্রেলিয়ার টেনিস কিংবদন্তি অ্যাশলে কুপার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ষাটের দশকে কোর্ট কাঁপানো এই টেনিস তারকা ক্যারিয়ারে চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।
১৯৫৭ ও ১৯৫৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ১৯৫৮ সালে উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা জয় করেন কুপার।
এক বর্ষপঞ্জিতে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয় করা ১১ জনের মধ্যে একজন ছিলেন কুপার। তবে তিনবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেও, শিরোপার স্বাদ নিতে পারেননি তিনি।
এক বিবৃতিতে টেনিস অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ক্রেইগ টিলে বলেন, ‘কুপারের মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তাকে খুব মিস করবো। টেনিস খেলাটার প্রতি অনেক বেশি মায়া-ভালোবাসা ছিলো কুপারের’।
খেলোয়াড়ি জীবন শেষে রাজ্যের টেনিস পরিচালনা পর্ষদে যোগ দিয়েছিলেন কুপার। এক দশক জাতীয় পর্যায়ে কাজ করেছেন তিনি।
বার্তাবাজার/কে.জে.পি