উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ জনে।
শুক্রবার (২২ মে) রাত সোয়া ৮ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ৪ জনের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। আক্রান্তদের মধ্যে ২ জনের বাসা পীরগঞ্জ উপজেলায় এবং অপর দুই জনের বাসা রাণীশংকৈল ও হরিপুর উপজেলায়। আক্রান্তরা সকলেই সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ে ফিরেছেন।
উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৬ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১০ জন, হরিপুর উপজেলায় ১৭ জন, রাণীশংকৈল উপজেলায় ৬ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১২ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস