একতা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০০প্যাকেট ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) রাজধানীর দক্ষিনখানে ১০০ পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
একতা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোখলেছুর রহমান বলেন- মহান আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে এগিয়ে চলছে একতা কল্যাণ ফাউন্ডেশন। যতটুকু মানবিক সেবা দিতে পেরেছি তা ছিল সাধারণ মানুষের প্রাপ্য। আগামীতে যেন সবার উপকারে আসতে পারি- এটাই একতা কল্যাণ ফাউন্ডেশনের উদ্দেশ্য।।
ঈদ উপহার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একতা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, কার্যকরী সদস্য দেওয়ান সুমন, মাহফুজুর রহমান নয়ন, মোঃ নুর আলমসহ স্হানীয় নেতৃবৃন্দ।।
বার্তা বাজার / ডাব্লিও.এস