কুড়িগ্রামে কর্মহীন হোটেল শ্রমিদের মাঝে সবজি বিতরণ

করোনা সংকটের কারনে কুড়িগ্রামের কর্মহীন হয়ে পড়া মানুষদের গত ৩রা মে থেকে বিনামূল্যে সবজি বিতরণ করছে কুড়িগ্রাম প্রেসক্লাব । সেই ধারাবাহিকতায় কুড়িগ্রামে পবিত্র মাহে রমজান মাসে প্রতিদিনের মত আজও কর্মহীন হোটেল শ্রমিকদের মাঝে সবজি বিতরণ করা হয়েছে।

শ্রক্রবার (২২ মে) দুপুর ১২ টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রমূখ।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা খ.ম আতাউর রহমান বিপ্লবের উদ্যোগে দুই শতাধিক কর্মহীনর হোটেল শ্রমিকদের মাঝে বিনামূল্যে আলু, মিস্টিকুমড়া, বরবটি, করলা, ঢেড়শ, শশা. লেবু, টমেটো ও পুঁই শাক বিতরণ করা হয়। ঈদ পর্যন্ত এই সবজি বিতরণ চলবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর