সিরাজদিখান থানার তদন্ত পরিদর্শকের করোনা জয়

মুন্সীগঞ্জ উপজেলা সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক করোনা জয় করেছেন। পরপর দুটি ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন গত বৃহস্পতিবার সিরাজদিখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক করোনা জয় করেছেন।

চলতি মে মাসের ৮ তারিখে ওসি তদন্তের করোনা পজিটিভ হয় এবং পর পর দুবার টেস্ট করার পর গত ২১ তারিখে তার করোনা নেগেটিভ আসে বলে জানান পরিদর্শক মোহাম্মদ এমদাদুল হক।

তিনি আরো জানান, তার করোনা পজিটিভ হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামানের নিবিড় পর্যবেক্ষণে থেকে তিনি এ যুদ্ধে জয়ী হয়েছেন বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন ইনশাল্লা অতি শীঘ্রই কাজে যোগ দিতে পারবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

মহামারী করোনার মাঝে সিরাজদিখানের জন্য এটি অনেক বড় খবর বলে জানান থানার অন্যান্য কর্মকর্তারা। এত চ্যালেঞ্জের মধ্যেও এটি অনেক ভাল খবর।

সিরাজদিখান থানা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক করোনা জয় করতে পারায় সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর