টাঙ্গাইলে ঈমামদের মাঝে আর্থিক অনুদান প্রদান

টাঙ্গাইলে জেলা প্রশাসন ও ইসালামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মসজিদের ইমামদের মাঝে সরকারের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মোশাররফ হোসেন খান ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী। এসময় টাঙ্গাইল সদর উপজেলার ঈমামদের মাঝে প্রধান মন্ত্রীর বিশেষ অনুদান ৫০০০ টাকা হারে বিতরন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ৬ হাজার ৪শ’ ৫৮ টি মসজিদের ইমামদের জন্য ৩ কোটি ২২ লক্ষ ৯০ হাজার টাকা অনুদান পাওয়া গেছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর