সিরাজদিখানে আওয়ামী লীগ নেতার ঈদ উপহার বিতরণ

সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিকের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১৪ টি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদকের মাধ্যমে প্রায় ১২ শতাধিক অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

গত কয়েকদিন যাবত করোনার মহামারীকে উপেক্ষা করে প্রত্যেকটি ইউনিয়নে নিজে গিয়ে উক্ত ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদকের হাতে ঈদের জন্য উপহার সামগ্রী তুলেন দেন।

বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক বলেন, এই মুহূর্তে দলীয় নেতাকর্মীদের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব সেটাই পালন করার চেষ্টা করছি মাত্র।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর