রায়পুরে করোনায় আক্রান্ত ৩৪ জনের ২৬ জনই উপসর্গহীন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান মারুপ বিন জাকারিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেরক্সর ৪ চিকিৎসক দুই নার্স ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৬ জনের কোন উপসর্গ নেই। উপসর্গহীন করোনায় আক্রান্ত হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। ফলে কখন কার মাধ্যমে করোনা সংক্রমণ হচ্ছে সেটা নিয়েও দূশ্চিন্তায় অনেকেই।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানান, রায়পুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৪ মে। ১৩ বছরের এক শিশুর আক্রান্তের মধ্য দিয়ে সুচনা হয় করোনা শনাক্ত। পরবর্তীতে ওই বাড়ীর ১৪জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে ওই বাড়ীতে প্রবাসী কিংবা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে কেউ আসেনি। ওই শিশুর কোন উপসর্গও ছিল না।
এরপর ১২ মে উপসর্গহীন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ল্যাব টেকনিশিয়ান, ৪ জন চিকিৎসক ও নার্সসহ মোট ৮ জন করোনা আক্রান্ত হয়।

পরদিন স্বাস্থ্য কমপ্লেক্সের আরও দু’জন আক্রান্ত হন। এর পর করোনা শনাক্ত হয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। কোন উপসর্গ ছাড়াই কৌতুহল বসত নমুনা পরীক্ষা করলে পজিটিভ হওয়ার বিষয়টি ধরা পড়ে। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২৬ জনের উল্লেখযোগ্য ধরনের কোন উপসর্গ না থাকায় তারা বাড়িতেই আইসোলেশনের রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাকির হোসেন বলেন, উপজেলায় মোট ৩৪ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১০ জন ডাক্তার নার্স, টেকনিশিয়ান ও নার্স রয়েছে। আক্রান্তদের মধ্যে ২৬ জনের কোনও উপসর্গ ছিল না

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, করোনায় আক্রান্ত জনপ্রতিনিসিহ যারা রয়েছেন সকলে বাসায় আইসোলেশনে আছেন। তাদের চিকিৎসা চলছে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাঠে কাজ করছেন বলেও জানান এ কর্মকর্তা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর