নওগাঁ সদর পৌরসভার ০৪ নং ওয়ার্ডে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আরজী নওগাঁর আনন্দনগর মাঠে ও বাড়ি বাড়ি গিয়ে ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সেমাই, চিনি বিতরণ করেছেন নওগাঁ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার হেসেন জিতু।
শুক্রবার (২২ মে) বিকাল থেকে আনন্দনগর মাঠসহ নিজ এলাকার পাড়ায় পাড়ায় গিয়ে ওই যুবলীগ নেতাসহ আরো আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের সদস্যরা মিলে এসব উপহার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, আনন্দনগর প্রগতি সংসদের সাধারণ সম্পাদক হযরত আলী শিবলু, মোসাদ্দেক আলী সাধন, নাদিম মোল্যা, মাহাবুব হাসান, ছোটন হোসেন, রুবেল হোসেনসহ প্রমুখ।
বার্তা বাজার / ডাব্লিও.এস