সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পর্যবেক্ষণ টাওয়ার নির্মানে বাধা দিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
শুক্রবার (২২ মে) সকালে শ্রমিকরা যখন কাজ করছিলেন সে সময় বিএসএফ এর আমুদিয়া ক্যাম্প সদস্যরা আপত্তি করে। পরে বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুস সবুরের সাথে দ্বিপক্ষীয় অনানুষ্ঠানিক আলোচনা হয়। তিনি জানান, ১০০ ফুট উচ্চতার টাওয়ারটির নির্মান কাজে ৭৫ ফুট পর্যন্ত সম্পন হয়েছে। অবশিষ্ট কাজ চলার সময় বিএসএফ বাধা দেয়। কিছুক্ষনের জন্য কাজ বন্ধ থাকলেও ফের তা শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, পর্যবেক্ষণ টাওয়ারটি বাংলাদেশের নিজস্ব ভূখন্ডে। এতে বাধা দেওয়ার আইনগত সুযোগ কারও নেই। তিনি জানান, টাওয়ার নির্মানে কাজ অব্যাহত আছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস