চট্টগ্রামে পুনাকের ঈদ উপহার সামগ্রী বিতরণ

সিএমপি’র পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে “ঈদ উপহার” সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ১১টায় চট্টগ্রামের দামপাড়াস্হ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), সিএমপি, চট্টগ্রাম এর উদ্যোগে পুনাক কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সিএমপির সভানেত্রী জনাব মির্জা মাহবুবা মোস্তফা। আসন্ন ঈদ-উল ফিতর ২০২০ উপলক্ষে পুনাক সিএমপিতে কর্মরত ১০০ জন নারী কর্মীর মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন পুনাকের (চট্টগ্রাম) সাধারণ সম্পাদক মিসেস সানোয়ারা সুলতানা ও পুনাক, সিএমপি, চট্টগ্রামের সহ-সাধারণ সম্পাদকরনি মিসেস ফারজানা আরজু প্রমুখ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর