মেহেরপুরে মোটর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মেহেরপুরের গাংনীতে মোটর শ্রমিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা অডিটোরিয়ামে ১ হাজার ৩১৪জন মোটর শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

ছবি : বার্তা বাজার

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মুন্টু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীন,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আশাসহ মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর