করোনা মহামারির মধ্যেই পালিত হবে এবারের ঈদ। শনিবার (২৩ মে) সন্ধ্যায় বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২২ মে) ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এই সভার সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
বাংলাদেশের আকাশে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোববার ঈদ হবে, আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে সোমবার।
বাংলাদেশের আকাশে কোথায়ও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
এবারের ঈদুল ফিতরের নামাজ ঈদ গাহে হবে না। স্থানীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হব। সেখানে কয়েক ধাপে নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। করোনাভাইরাস থেকে বাঁচার জন্য সবাইকে এ নির্দেশনা অনুস্বরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি