বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের নিলামকৃত ব্যাটের অর্থায়নে সাতক্ষীরা জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় করোনা ও আম্পান দূর্গতদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে করোনা ও আম্পান দূর্গতদের মাঝে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
এ সময় প্রায় দুই শতাধিক অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, হেড কোয়ার্টার সার্কেল অতি: পুলিশ সুপার জিয়াউর রহমান, ডিএসবির সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, আরও আই আজম খান, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, সাতক্ষীরা থানার ওসি আসাদুজ্জামান সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এ সময় উপস্থিত ছিলেন। মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সৌম্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
বার্তা বাজার/সি.কে