ফেনীর মহিপালে উদ্বোধন হলো ‘আল্লাহ্-মুহাম্মদ’ নাম খচিত ভাস্কর্য

ফেনী শহরের মহিপালে ‘মহান আল্লাহ তায়ালা ও তাঁর প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. এর নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এই ভাস্কর্যটি আজ (শুক্রবার) বিকালে আসর নামাজের পর উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৃষ্টিনন্দন ভাস্কর্যটির উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী ২, আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, নিজাম উদ্দিন হাজারী।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফেনী পৌরসভার মেয়র জনাব ,হাজী আলাউদ্দিন এবং ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও ফেনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় পথচারীদের নজর কাড়ছে এই ভাস্কর্যটি।

শহরের মহিপাল পেট্টোল পাম্প সংলগ্ন মিয়াজী বাড়ী সম্মুখে মহাসড়কের পাশে পৌরসভার অর্থায়নে মহান আল্লাহ ও হযরত মুহাম্মদ (সা.) এর নামে ভাষ্কর্য নির্মাণ হয়। নির্মাণের দায়িত্ব পেয়েছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান বেস্ট কনস্ট্রাকশন। ভাস্কর্যটি উচ্চতায় সাড়ে ১৪ ফুট। ভাস্কর্যটির সর্বোচ্চ চূড়ায় আরবী অক্ষরে ‘আল্লাহু’ ও ‘মুহাম্মদ’ লেখা রয়েছে। রাতে আলোর জ্বলকানি ও পানির ফোয়ারায় ভাস্কর্যটির সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ হয়। পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নেন।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর