শরীয়তপুরে গণপরিবহন শ্রমিকদের মাঝে ডিসির খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শরীয়তপুরে ঘর থেকেই বের হচ্ছে না মানুষ। বন্ধ হয়ে গেছে গণপরিবহন। এ পরিস্থিতিতে দুস্থ ও নিম্নবিত্ত গণপরিবহন শ্রমিকদের মাঝে জেলা প্রশাসকের বেসরকারি ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সংলগ্ন পুকুর পাড় ও পৌর বাসস্ট্যান্ডে শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের বেসরকারি ত্রাণ তহবিল হতে গণপরিবহন শ্রমিক বাস, ট্রাক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের ৫৭৫ জনের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী উপস্থিত থেকে বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, শরীয়তপুর সদর উপজেলার ইউএনও মাহবুর রহমান শেখ, সদর এসি ল‍্যান্ড ফাতেমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আন্ত- জেলা বাস- মিনিবাস সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদারসহ মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

মানবিক সহায়তা হিসেবে তাদের চাল ১০ কেজি,চিনি ৫০০ গ্রাম, সেমাই ৫০০ গ্রাম, আলু ১ কেজি,পিয়াজ ৫০০ গ্রাম, রসুন ২৫০ গ্রাম ইত্যাদি দেওয়া হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর