মুন্সীগঞ্জের সিরাজদিখানে আজ (শুক্রবার) বিকেলে ইট বোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং ভেঙে বাড়ির উপর পরে চালক সোহাগ (২২) নিহত হয়েছে। আহত আরো ৪ জন। তাদের মধ্যে গুরুতর ৩ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ব্রীজের রেলিং ভেঙ্গে পরার আগে সিএনজি চালিত অটোরিকশা সাথে হালকা সংঘর্ষ হয়, অটোরিকশা সাইড করতে যেতে রেলিং ভেঙ্গে নিচে পরে যায়। এতে গুরুতর আহত হন ট্রাক চালকের সহকারী ও অটোরকিশা চালক। শুক্রবার বিকেল ৩ টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বালুরচর ধলেশ্বরী ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের চালক নিহত সোহাগ উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর গ্রামের আমির হামজার ছেলে।
সিরাজদিখান থানার এসআই বিজয় কৃষ্ণ কর্মকার জানান, বিপরীতগামী অটোরিকশা ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে ট্রাকটি উল্টে যায়। এতে গুরুতর আহত অবস্থায় ট্রাক চালক, চালকের সহকারী ও অটোরিকশা চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালক সোহাগ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালক হিরু মিয়া (৫০) ও ট্রাক চালকের সহকারী আফসার উদ্দিনকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বার্তা বাজার/সি.কে