৫৮৩ জন ঈমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ঈদ উপহার তুলে দিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

জামালপুরের সরিষাবাড়ীতে করোনা পরিস্থিতিতে তারাবিতে মুসল্লির সংখ্যা কম থাকায় আর্থিক সংকটে আছেন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা । পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ উপজেলার ৫৮৩ টি মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের হাতে ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে তুলে দেন সরিষাবাড়ী আসনের ২ বারের নির্বাচিত সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের হাতে চেক তুলে দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিনসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় পেতে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর