মহামারি করোনা পরিস্থিতিতে পাকিস্তানের করাচিতে ৯৯ জন যাত্রী এবং ৮ জন স্ক্রুসহ একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ মে) দেশটির করাচি শহরে এক আবাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ৮৩০৩ নম্বরের এ বিমানটিতে ৯৯ জন যাত্রী এবং ৮ জন স্ক্রু ছিলেন।
বিমানটি আবাসন এলাকায় ভেঙ্গে পড়ায় অন্তত চারটি বাড়িও বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটি লাহোর থেকে ছেড়ে আসে।
এখনো হতাহতের কোনো খবর নিশ্চিত করা সম্ভব হয়নি। যাত্রীদের পূর্ণাঙ্গ বিবরণ জানার চেষ্টা চলছে। এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা যায়।
বার্তাবাজার/এমকে