উপমন্ত্রীর নির্দেশে আরশিনগর ইউনিয়নে আরিফুর রহমানের খাদ্য সামগ্রী বিতরণ

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে ভেদনগঞ্জ উপজেলার আর্শিনগর ইউনিয়নে আওয়ামীলীগে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান বেপারীর নিজস্ব তহবিল থেকে উপজেলার আর্শিনগর ইউনিয়নে করোনা আতঙ্কে কর্মহীন অসহায় প্রায় ৪০০ পরিবারের মাঝে সেমাই ২ পেকেট, চিনি ১ কেজি, দুধ ১ পেকেট, চাল ৫ কেজি,১ কেজি ড়াল,১ কেজি ও নগত ২০০ টাকা বিতর করা হয়েছে।

শুক্রবার (২২ মে ) সকাল ১০টার দিকে এ খাদ্য সামগ্রী স্থানীয়‌দের বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন হতদরিদ্রদের হাতে তুলে দেয়া হয়।

উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, এম এ কাইউম পাইক, প্যানেল চেয়ারম্যান শরীয়তপুর জেলা পরিষদ ও সখিপুর থানা আাওয়ামীগের সহসভাপতি, আনোয়ার হোসেন বালা, সদস্য শরীয়তপুর জেলা পরিষদ, কাঁচি কাঁটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান সহ আর্শিনগর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এ সময় আরিফুর রহমান বেপারী বলেন,পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে নড়িয়া-সখিপুরে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কাজ করে চলছি। আর এই করোনা আতঙ্কে কর্মহীন অসহায় পরিবারের জন্য জননেতা একেএম এনামুল হক শামীমের নির্দেশে কর্মহীন অসহায় পরিবারের মাঝে নগত অর্থসহ ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর