অঙ্গিকার সংগঠনের পক্ষ থেকে সিরাজদিখানে ঈদ সামগ্রী বিতরণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ঈদ সামগ্রী বিতরণ করেছে সিরাজদিখান উপজেলার অরাজনৈতিক সংগঠন ‘অঙ্গিকার’। অঙ্গিকার সংগঠনের এর উদ্যোগে আজ শুক্রবার সকাল ৯ টা হতে দুপুর পর্যন্ত রাজনগর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক কর্মহীন ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল, পোলাও চাল, চিনি, সেমাই, তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

ইউনিয়নের ৪ টি স্পটে গিয়ে অঙ্গিকার সংগঠনের সদস্যরা এই ঈদ সামগ্রী বিতরণ করেন।

বিতরণের সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, উপজেলা আওয়ামলীগের সাবেক সাধারন সম্পাদক মো.আসলাম খান, অঙ্গিকার সংগঠনের সভাপতি হেদায়েতুল ইসলাম আলমগীর, সাধান সম্পাদক মো.শাহ নেওয়াজ শান্ত, সহ-সাধান সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান বিপ্লব, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মান্নান শেখ, ইইপি সদস্য মান্নান সমাজ কল্যান সম্পাদক আওলাদ হোসেন, গোলাম মাওলা রিপন, জমিরুল হক কিশোর, ওমর ফারুক রিগ্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর