পাকুন্দিয়ায় জাগ্রত তরুণ সংঘের সুবিধাবন্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার তারাকান্দি বাজার হাদী মার্কেটে “ঈদের আনন্দ ছড়িয়ে পরুক সবার মাঝে” এই স্লোগানকে ধারণ করে প্রতি বছরের ন্যায়ে শুক্রবার ( ২২ মে) দুপুরে “জাগ্রত তরুন সংঘ ” এর উদ্যোগে শতাধিক দরিদ্র,সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

এসময় বক্তারা বলেন, জাগ্রত তরুণ সংঘ ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা ও রক্তদান, প্রতিবন্ধীদের শিক্ষাসামগ্রী প্রদান সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে।

তারাকান্দি হাফিজিয়া দ্বীনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি হাদিউল ইসলাম এর সভাতিত্বে এবং পাটুয়াভাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আঃ ওয়াদুদ এর সঞ্চালনায়- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী জাফরআলী কলেজের সহকারী অধ্যাপক অত্র সংগঠনের আজীবন উপদেষ্ঠা আতাউর রহমান সোহেল, উপদেষ্ঠা জাহাঙ্গীর আলম জুয়েল, সংগঠনের সহ-সভাপতি তরিকুল ইসলাম নোমান, সংগঠনের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম আল আমিন, সহ-সাধারণ সম্পাদক দিদারুল আলম, তারাকান্দি বাজার ওয়াকফ কমিটির সদস্য মাসুদ মিয়া, তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

দোয়া শেষে শতাধিক দরিদ্র,সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন অতিথিরা।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর