করোনা পরিস্থিতি মোকাবেলা ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাতক্ষীরায় কর্মহীন ৫০০ পরিবারে ঈদ উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখা কার্যালয়ে মধুমোল্লারডাঙ্গী উন্নয়ন কমিটি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার উদ্যোগে এ ঈদ উপহার প্রদান করা হয়।
এসময় মধুমোল্লারডাঙ্গী উন্নয়ন কমিটি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি শেখ নুরুল হকের সভাপতিত্ব অতিথি হিসেবে বক্তেব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।
উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, অধ্যক্ষ আনোয়ারুল হক, তালা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, সহকারী সেটেলমেন্ট অফিসার মো. আব্দুস সেলিম, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ মশিউর রহমান বাবুু, এড. ওসমান আলী, এমএ রাজ্জাক, হাজী মহসীন মোল্লা, আক্তারুজ্জামান, আব্দুস সাত্তার, শেখ সেলিম, মঞ্জুরুল, আলম, তৈয়বুর প্রমুখ।
বার্তা বাজার/সি.কে