নোয়াখালীতে আরও ৪১ জন করোনায় আক্রান্ত

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সিভিল সার্জন কার্যালয়ের ৬ কর্মচারীসহ ৪১ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৭৫ জন।

যার মধ্যে জেলা সিভিল সার্জন অফিসের ৬ কর্মচারী থাকায় নোয়াখালী সিভিল সার্জন অফিস লকডাউন করা হয়েছে। তবে অফিসের সকল দাপ্তরিক কার্যক্রম বাসা থেকে চলবে বলে জানান জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।

শুক্রবার (২২ মে) সকাল ১১টায় দিকে বিষয়টি নিশ্চত করেন তিনি।

সিভিল সার্জন বলেন, গত ২০ ও ২১ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ২০ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে জেলা সিভিল সার্জন অফিসের ৬ কর্মচারীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ২২৪ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক ১ ব্যক্তিকে ঢাকায় চিকিৎসা জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরও জানান, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর