পঞ্চগড়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ি নিমার্ণ করে দিল সেনাবাহিনী, সাথে ত্রাণ বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে পঞ্চগড় জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতার নামে সামাজিক দূরত্ব বজায় রেখে শুক্রবার পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত ৯টি এতিমখানার এতিম ও দুস্থ শিশু, ঝড়ে ক্ষতিগ্রস্ত, করোনায় অসহায় কর্মহীন মানুষ ও মুক্তিযোদ্ধাদের দুস্থ বিধবা স্ত্রীদের ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ি নিমার্ণ করে দিয়েছে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ২৯ বীর ব্যটালিয়ানের মেজর তৌহিদুল বারী পঞ্চগড় সদরের তিনটি এতিমখানায় এবং লেফটেনেন্ট ইনজামামুল আমীন প্রীমন দেবীগঞ্জ উপজেলার ছয়টি এতিমখানার ১৪৭ জন এতিম ও দুস্থ শিশুদের মাঝে ত্রান সহায়তা পৌঁছে দেন। প্রতিটি প্যাকেটে উপহার হিসেবে ছিল পোলাও চাউল, সেমাই,গুড়ো দুধ, সয়াবিন তেল,মুরগির গোশত এবং ডিম। জেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ জনসাধারণের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের দেওয়া ত্রান ও সেনাবাহিনীর নিজস্ব তহবিলে একশ জনের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

জেলার মুক্তিযোদ্ধাদের ৫০ জন দুস্থ বিধবা স্ত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। সেনাবাহিনীর লেডিস ক্লাবের পক্ষ থেকে এই ত্রান সামগ্র্রী বিতরণ করা হয়।

এছাড়াও ক্যাপ্টেন বরকতুল্লাহ আহমেদ মাহমুদুর রহমান জেলার বেশ কিছু স্থানে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্থদের বাড়ি মেরামতে সেনাবাহিনীর টিম নিয়ে সহায়তা করেন।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর