পঞ্চগড়ে জরুরি মানবিক সহায়তা দিয়েছে হেল্থ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশন। শুক্রবার (২২ মে) পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশ্বাস নামে একটি সেচ্ছাসেবী সংস্থার সহযোগীতায় অসহায় দরিদ্র ও কর্মহীনদের মাঝে এসব খাদ্য সহায়তা দেওয়া হয়।
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান খাদ্য সামগ্রীর প্যাকেট নিরাপদ দুরত্ব বজায় রেখে বিতরণ করেন। এসময় পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ গণমাধ্যম কর্মী এবং সেচ্ছাসেবী সংগঠন ও ফাউন্ডেশন এর সদস্যরা উপস্থিত ছিলেন।
জরুরি মানবিক সহায়তা হিসেবে প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আলু, লবণ, চিনি, সেমাই, সাবান, গুড়ো দুধ ও পেঁয়াজ দেয়া হয়।
বার্তা বাজার/সি.কে