মেহেরপুরের গাংনীতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ (শুক্রবার) সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৫০জন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া সেনাবাহিনীর লেঃ কর্ণেল মোবাশ্বির রহমান ও গাংনী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা।
একই সাথে সেনাবাহিনীর উদ্যোগে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বরে বগুড়া সেনাবহিনী উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া সেনাবাহিনীর লেঃ কর্ণেল মোবাশ্বির রহমান ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমানসহ সেনাবাহিনীর একটিদল মেডিকেল দল।
মেডিকেলদলটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের প্রাথমিক চিকিৎসা ও ওষধ প্রদান করেন।
বার্তা বাজার/সি.কে