নেত্রকোনার দুর্গাপুরে মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব না মেনেই সরকারি চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময় উপজেলার কয়েক শতাধিক নিম্নআয়ের মানুষের মাঝে ১০ কেজি করে জিআরএর সরকারী চাল দেয়া হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে ঈদকে সামনে রেখে পৌর শহরের বিরিশিরিতে সরকারি খাদ্যগুদাম থেকে এই চাল বিতরণ করা হয়।
সকলেই সামাজিক দূরত্ব না মেনেই যে যার মতো করে চাল সংগ্রহ করতে দেখা গেছে। গেলো দুই মাসে দুর্গাপুর উপজেলায় করোনাভাইরাস শনাক্ত না হলেও সম্প্রতি মাত্র ১২ দিনের ব্যবধানে উপজেলায় আটজন করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে।
এরপরও কারো মাঝে বিন্দু পরিমাণ সচেতনতা দেখা মিলছে না। বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলো প্রতিদিনই ছুটছেন ত্রাণের আশায়। সরকার সকলকেই সামাজিক দূরত্ব মেনে চলার জন্য নির্দেশনা দিলেও অনেকেই মানছেন না এই নির্দেশনা।
এমন অবস্থায় সরকারি খাদ্য গুদামের সামাজিক দূরত্ব নিশ্চিত না করেই চাল বিতরণ করাকে করোনা পরিস্থিতি মোকাবিলায় হুমকি স্বরূপ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
বার্তাবাজার/এমকে