রাজধানীর দক্ষিণখানে অস্ত্রসহ যুবক আটক

রাজধানীর দক্ষিণখান থানার একের পর এক সাফল্যের পর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নীরব হোসেন সিয়াম (২৯) নামের এক যুবককে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।।

গোপন সংবাদের মাত্র ৩০ মিনিটের মধ্যে গ্রেফতার হয় এই যুবক। আটকের সময় যুবকের ব্যবহৃত একটি সক্রিয় দেশীয় ওয়ান সুটারগান জব্দ করা হয়।

জানা যায়, নীরব হোসেন সিয়াম মৌশাইর মীর তালেব আলী রোড, বাসা নং-৪০৯, মীর শরীফের বাসায় অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। এতটুকু তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা (ডিএমপি)র একটি চৌকস টিম এই যুবককে আধা ঘন্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়।।

থানা সূত্রে জানা যায, নীরব হোসেন সিয়াম, বাসা নং- ১৫৯, মাসুদ পাওয়ার জীম সংলগ্ন নগরীয়াবাড়ি, দক্ষিণখানে বসবাস করে। তার গ্রামের বাড়ি সালনা পোড়াবাড়ি, থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর। তার পিতার নাম- মৃত বজলুল রহমান। তার নামে মাদক সংক্রান্ত একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। যার নং- ১০(০৬)১৭, ১৭(১০)১৮।

এবিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মোঃ শামীম মুঠোফোনে ‘‘বার্তা বাজার’’কে জানান, ‘‘আমরা তথ্য পাওয়ার ৩০মিনিটের মধ্যেই অস্ত্রসহ যুবককে গ্রেফতার করতে সক্ষম হই। দক্ষিণখান থানাকে ইতোমধ্যেই মাদকের জিরো টলারেন্স ঘোষণা করেছি। অপরাধী যেই হোক না কেন, আইনের উর্ধ্বে কেউ নয়। দক্ষিণখান থানা অন্যায়ের বিরুদ্ধে সদা তৎপর।’’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর