প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনায় ঢাকা ১৮আসনের সংসদ সদস্য এ্যাড: সাহারা খাতুন (এমপি’র) তত্ত্বাবধানে সাবেক সহসম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, কাজী সালাউদ্দীন পিন্টু’র উদ্যোগে মানবতার সেবায় ঈদ উপহার প্রদান করা হয়।
শুক্রবার সকালে উত্তরখান থানাধীন কাঁচকুড়া বাজার সংলগ্ন স্হানীয় ভান্ডারী মাঠ প্রাঙ্গণে প্রায় ৫০০পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ সাহারা খাতুনের একান্ত সচিব মোঃ মজিবুর রহমান।
উক্ত ঈদ উপহার বিতরনী অনুষ্ঠানে আর্থিক সহায়তা ও প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন সাবেক সহসম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় উপ-কমিটি, সাবেক সহসম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, কাজী সালাউদ্দীন পিন্টু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ নেতা মোঃ আলীরাজ।এছাড়াও ৪৪নং ওয়ার্ডের আওয়ামী নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
বার্তা বাজার/সি.কে