গোলাম মোস্তফা বেপারী পরিবারের পক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে নদী ভুমখাড়া ইউনিয়নের আলহাজ্ব গোলাম মোস্তফা বেপারীর সন্তানেরা আমেরিকা প্রবাসী পরিবারের পক্ষে গৃহবন্দী ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার (২১ মে) বিকালে ভুমখাড়া ইউনিয়নের ১নং ওয়াডে তার নিজ বাড়িতে সামাজিক দুরত্ব বজায় রেখে ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল মিজানুর রহমান,ভূমখাড়া ০১নং ওয়ার্ডের মেম্বার জসিম ঢালী, জুলু মৃধা ও শাহীন সরদার সহ প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণকালে যুবলীগ নেতা ও ভুমখাড়া ইউনিয়নের মেম্বার জসিম ঢালী বলেন, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে নড়িয়া-সখিপুরে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কাজ করে চলছি। আর এই করোনা আতঙ্কে কর্মহীন অসহায় পরিবারের জন্য জননেতা একেএম এনামুল হক শামীমের নির্দেশে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। আজকে গোলাম মোস্তফা বেপারীর সন্তানেরা আমেরিকা প্রবাসী পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করি। তাদের পরিবার পূর্বেও যেমন সকল দুর্যোগ সময় মানুষের পাশে ছিল। আজও তাদের পরিবার এই করোনা মহামারি দুর্যোগের সময় আপনাদের পাশে আছে থাকবেন । আপনার সুস্থ্য থাকুন। ভাল থাকুন। সামজিক দুরত্ব বজায় রাখবেন। তাহলে আমরা করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকবে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর